শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা ডেকোরেটর ব্যবসার আড়ালে টুটুলের মাদকের সাম্রাজ্য, আতঙ্কে ফতুল্লা পাইলটস্কুল এলাকা পরিবেশ সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী সাত খুন ও ত্বকী হত্যার সাথে ওসমান পরিবার জড়িত, আল -আমিন ‘জেল খাটা কেমন’ কৌতূহল থেকেই ফতুল্লায় শিশু হোসাইন হত্যা: পুলিশ ফতুলায় পুলিশের সোর্স মামুনকে কুপিয়ে আহত ফতুল্লায় ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ১ নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে যৌথ অভিযান, নারীসহ ৩ দালাল গ্রেফতার

রূপগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার এম এ হাশেমের ২ ছেলের জামিন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় রিমান্ড শেষে কারখানার মালিক এম এ হাশেমের দুই ছেলেকে জামিন দেয়া হয়েছে।

(১৪ জুলাই) বুধবার দুপুরে জামিন আবেদনের প্রেক্ষিতে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালত ওই আদেশ দেন। তবে হাশেমসহ বাকি ৬ জনকে আপাতত কারাগারেই থাকতে হচ্ছে।

এর আগে চার দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করা হয়। জামিনপ্রাপ্তরা হলেন এম এ হাশেমের ছেলে তাওসীব ইব্রাহীম ও তানজীম ইব্রাহীম।

এর আগে গত ১০ জুলাই এ দুইজনসহ এম এ হাশেম ও তার ছেলে হাসীব বিন হাসেম ওরফে সজীব, তারেক ইব্রাহীম, শাহান শান আজাদ, মামুনুর রশিদ ও মো. সালাউদ্দিনকে গ্রেফতার করা হয়। সেদিনই তাদের ৪ দিন করে রিমান্ডে নেওয়া হয়।

নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম বলেন, ৪ দিনের রিমান্ড শেষে আমরা ৮ জনকে আদালতে হাজির করি। আদালত ২ জনের জামিন দেন এবং ৬ জনকে কারাগারে পাঠায়।

বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকার ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ডেমরা, কাঞ্চনসহ ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। ভয়াবহ এ অগ্নিকাণ্ড ২৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। তবে এ সময়ের মধ্যে ঝরে যায় ৫২ প্রাণ। আহত হন অন্তত ৫০ জন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD