শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

সরকারের নিষেধাজ্ঞা অমান্য করায় এক পায়ে দাঁড় করিয়ে শাস্তি

সংবাদ নারায়ণগঞ্জ:- করোনাভাইরাস সংক্রমণ রোধে সারাদেশের মতো নারায়ণগঞ্জেও চলমান রয়েছে কঠোর বিধিনিষেধ। এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনেকেই বিনা প্রয়োজনে রাস্তায় বের হওয়ায় তাদের রাস্তায় এক পায়ে দাঁড় করিয়ে রাখে প্রশাসন।

(২৬ জুলাই) সোমবার  বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় বিনা প্রয়োজনে মাস্ক ছাড়া বের হওয়ায় কয়েক যুবককে প্রধান সড়কের ডিভাইডারে (বিভাজক) দাঁড় করিয়ে রাখা হয়। প্রায় ১৫ মিনিট তাদের বিজিবি ও আনসার সদস্যরা দাঁড় করিয়ে রাখেন। পরে ভবিষ্যতের জন্য তাদের সতর্ক করে দেয়া হয়।

হাজীগঞ্জ পানি উন্নয়ন বোর্ড আনসারের সহকারী প্লাটুন কমান্ডার মো. শাহজাহান আলী বলেন, সরকার নির্দেশিত বিধিনিষেধ অমান্য করে মাস্ক ছাড়া রাস্তায় বের হওয়ায় শাস্তিস্বরূপ সাত-আট জনকে ১৫ মিনিট রাস্তার ডিভাইডারের ওপর দাঁড় করিয়ে রাখা হয়। এখানে শাস্তি মূল উদ্দেশ্য নয়, তাদের মাধ্যমে সবাই যেন সতর্ক হয় সেটাই আমাদের উদ্দেশ্য।

কঠোর বিধিনিষেধের প্রথম থেকেই নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। যারাই বিনা প্রয়োজনে বের হয়েছেন তাদের জেরার মুখে পড়তে হচ্ছে। প্রথমদিন অনেককে বিনা প্রয়োজনে বের হওয়ার অপরাধে রাস্তায় এক পায়ে দাঁড় করিয়ে রাখা হয়।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD