রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে দেশীয় অস্ত্রসহ বাবা ছেলে গ্রেফতার ফতুল্লা রেলস্টেশনে চায়ের দোকালের আড়ালে দুই ভাই রনি ও রানর  মাদক ব্যবসা  আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

ডাকাত রতনের মৃত্যু, তার সম্রাজ্য নিয়ন্ত্রণে ডাকাত সাহাবুদ্দিন ও মিঠু

সংবাদ নারায়ণগঞ্জ:- করোনায় আক্রান্ত হয়ে ডাকাত রতনের মৃত্যুর পর ডাকাত রতনের অস্ত্র ভান্ডার ও ফতুল্লা শিল্পাঞ্চলের মাদক বাজার এখন ডাকাত সাহবুদ্দিন ও ডাকাত মিঠুর নিয়ন্ত্রণে বলে জানা গেছে।

তথ্য মতে,ফতুল্লার রামার বাগের মৃত খালেকের পুত্র রতন ওরফে ডাকাত রতন ছিলো খুবই দূর্ধর্ষ এবং ভয়ংকর প্রকৃতির।মানুষ হত্যা ও ডাকাতি করা তার নেশায় পরিনত হয়েছিলো।সব সময় আগ্নেয়াস্ত্র নিয়ে চলাফেরা করতো।অস্ত্র এবং মাদক ব্যবসা শুরু করে সে সামান্য সময়ের ব্যবধানে জেলার শির্ষ কারবারিতে পরিনত হয় এবং অপরাধ জগতে সে হয়ে উঠে অতি প্রিয় পরিচিত মুখ।একাধিক বার সে অস্ত্র,মাদক সহ আইন- শৃংখলা বাহিনীর হাতে গ্রেফতার হলেও বেরিয়ে আসেনি অন্ধকার জগত থেকে।সর্বশেষ সে র‍্যাবের হাতে গ্রেফতার হয়।বেশ কয়েক মাস কারাগারে আটক থাকার পর জামিনে বের হয়।জামিনে বেরিয়ে আসার কয়েক মাস পর সে করোনায় আক্রান্ত হয়ে মাস দুয়েক পূর্বে মারা যায়।রতন মারা গেলে অতি গোপনে বন্দর নবীগঞ্জে তাকে দাফন করা হয়।রতন মারা যাওয়ার পর তার বাল্য বন্ধু সকল অপকর্মের সহোযোগি হত্যা,অস্ত্র,ডাকাতি,মাদক সহ ডজন খানেক মামলার আসামী সাহাবুদ্দিন ওরফে ডাকাত সাহাবুদ্দিন ও লালখা এলাকার জনু মিয়ার পুত্র মিঠু ওরফে ডাকাত মিঠু ফতুল্লাঞ্চলের অস্ত্র- মাদক ব্যবসার নিয়ন্ত্রণ গ্রহন করেছে বলে একাধিক সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD