মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় সাংবাদিককে হত্যার হুমকি, ফতুল্লায় ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেফতার ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের হামলায় র‌্যাবের ৩ সদস্য আহত আওয়ামী লীগ ঘনিষ্ঠতা অস্বীকার, বিএনপি নেতাদের সঙ্গে ওঠাবসা; প্রশাসনের নিষ্ক্রিয়তায় বাড়ছে প্রশ্ন ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার কুতুবপুরে ‘অস্ত্রের ছায়া’—মহিদুলকে গ্রেপ্তার করলেই মিলবে অবৈধ অস্ত্রের ভাণ্ডার! সোনারগাঁয়ে তক্ষকসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার রূপগঞ্জে বিপুল পরিমাণ চোলাই মদসহ গ্রেপ্তার ১ ফতুল্লা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার সরকার যেরকম চিরস্থায়ী নয়, জনপ্রশাসনের কোনো পদ কারও জন্য চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী

রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন পরীমনি

সংবাদ নারায়ণগঞ্জ:-  মাদক মামলায় গ্রেফতার হয়ে চারদিনের রিমান্ডে ছিলেন চিত্রনায়িকা পরীমনি। রিমান্ড শেষ হওয়ায় আজ মঙ্গলবার আদালতে হাজির করা হবে তাকে। তদন্ত সংশ্নিষ্ট সূত্র জানিয়েছে, রিমান্ডে অনেক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন পরীমনি।

সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, চারদিনের রিমান্ড শেষ হওয়ায় মঙ্গলবার পরীমনিকে আদালতে হাজির করা হবে। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই বাছাই করা হচ্ছে।

রিমান্ডে পরীমনি দাবি করেন, ব্যাংক ঋণ নিয়ে একটি গাড়ি কিনেছেন। ব্যাংকে তার তেমন কোনো টাকা-পয়সা নেই। তিনি মানবিক হিসেবে যেকোনো অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন।

এদিকে পরীমনিকে নিয়ে সাকলায়েন তার সরকারি বাসায় ১৮ ঘণ্টা অবস্থানের ঘটনায় পুলিশের তদন্ত কমিটি কাজ করেছে। রিমান্ডে ডিবির কর্মকর্তা সাকলায়েনের বিষয়েও পরীমনিকে জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা। এই চিত্রনায়িকা বলেছেন, সাকলায়েনকে পছন্দ করেন তিনি। তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তার। সুযোগ পেলে সাকলায়েনের সঙ্গে দেখা করতে চান।

চিত্রনায়িকা পরীমনির কথিত মামা আশরাফুল ইসলাম দীপু, প্রযোজক নজরুল ইসলাম রাজ এবং মডেল মরিয়ম আক্তার মৌকে মঙ্গলবার আদালতে হাজির করা হবে। তারা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে চারদিনের রিমান্ডে ছিলেন।

বুধবার রাতে সোয়া আটটার দিকে বনানীর বাসা থেকে পরীমনিকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়। অভিযানে অংশ নেওয়া র‌্যাব কর্মকর্তারা জানান, পরীমনির ড্রইংরুম, ডাইনিংরুম, বেডরুম এমনকি বাথরুম থেকেও বিদেশি মদ উদ্ধার করা কয়েছে। পুরো বাসাজুড়ে থরে থরে মদের বোতল রাখা ছিল। তার বাসার এমন কোনো জায়গা নেই, যেখানে মদ ছিল না।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD