রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে দেশীয় অস্ত্রসহ বাবা ছেলে গ্রেফতার ফতুল্লা রেলস্টেশনে চায়ের দোকালের আড়ালে দুই ভাই রনি ও রানর  মাদক ব্যবসা  আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

ফতুল্লায় অপহরণের ৪ দিন পর তরুণী উদ্ধার, গ্রেফতার ১

তরুণীকে অপহরণের চারদিন পর উদ্ধার করে পুলিশ। এ সময় আমির হামজা ওরফে আকাশ ওরফে শিপন (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে।

(১৮ আগস্ট) বুধবার ভোরে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর হাটখোলা মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

আমির হামজা ওরফে আকাশ ওরফে শিপন নারায়ণগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকার মৃত মোশারফ হোসেন মিঠুর ছেলে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ইমানুর বলেন, ১৪ আগস্ট সন্ধ্যায় মায়ের সামনে থেকে ওই তরুণীকে অপহরণ করে নিয়ে যান আমির হামজাসহ তার সহযোগীরা। এ ঘটনায় তরুণীর মা মামলা দায়ের করলে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানার কাশিপুর হাটখোলা মসজিদের সামনে থেকে অপহৃত তরুণীকে উদ্ধারসহ আসামি আমির হামজা ওরফে আকাশ ওরফে শিপনকে গ্রেফতার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD