শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

সিদ্ধিরগঞ্জে ১৮ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ:- সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে শহিদুল হক দিপু (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। তিনি নিজেকে ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিতেন বলে জানিয়েছে র‌্যাব।

(১৯ আগস্ট) বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২০ আগস্ট) সকালে র‌্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার শহিদুল নোয়াখালীর সোনাইমুড়ী থানাধীন বরপিট এলাকার মুজিবুল হকের ছেলে। তার কাছে থাকা হাত ব্যাগ তল্লাশি করে ১৮ হাজার ৮৬০ পিস ইয়াবা পাওয়া গেছে।

র‌্যাব জানায়, গ্রেফতার শহিদুল দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের জেলায় সরবরাহ করতেন। বিভিন্ন সময় তিনি নিজেকে ঊর্ধ্বতন সরকারি কর্মকতা পরিচয় দিতেন।

তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD