রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশনে চায়ের দোকালের আড়ালে দুই ভাই রনি ও রানর  মাদক ব্যবসা  আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬

ফতুল্লায় যুবতীর নগ্ন ছবি ফেসবুকে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগ যুবক গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় এক যুবতীর ছবি নগ্ন ছবির সাথে গ্রাফিক্স করে, সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে পাচঁ লাখ টাকা দাবি করায় বদিউজ্জামান নামের এক যুবককে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

(২৫ আগস্ট) মঙ্গলবার নগরীর চাষাঢ়া থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. বদিউজ্জামান হৃদয় ওরফে বিদ্যুৎ (২৫)। সে লালমনির হাটেরর সদর থানার কলমাটি খুনিয়াগাছের কামরুজ্জামানের ছেলে ও ঢাকার দক্ষিণ খান থানার চালাবন্দের সজল ভিলার ভাড়াটিয়া। এছাড়া মামলা দ্বিতীয় আসামী রংপুরের কাউনিয়া থানার মো. নুর আলমের ছেলে সুজন মিয়া (৩২)।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, প্রেমের প্রেস্তাবে রাজি না হওয়ায় এক যুবতীর ছবির সাথে নগ্ন ছবি গ্রাফিক্স করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখায়। পরে সেই যুবতীর পরিবারের কাছে ৫লাখ টাকা দাবি করে।

এ ঘটনায় গতকাল যুবতীর মামা থানায় মামলা করে। সেই প্রেক্ষিতে আজ শহরের চাষাঢ়া থেকে অভিযুক্ত যুবক বদিউজ্জামান হৃদয় ওরফে বিদ্যুৎকে গ্রেপ্তার করি। ইতিমধ্যে আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD