রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

ফতুল্লায় সোয়েটার কারখানা থেকে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় রপ্তানীমুখী সোয়েটার কারখানা থেকে শাহিন শেখ (২৪) নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

(২৬ আগস্ট) বৃহস্পতিবার সকালে ফতুল্লার টাগারপাড় এলাকার ফাইনটেক স্কয়ার সোয়েটার কারখানা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শাহিন শেখ ওই কারখানার নিটিং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল সড়াতৈল গ্রামের শাহী আলী শেখের ছেলে। ফতুল্লার টাগারপাড় এলাকায় আলমগীরের মেসে ভাড়া থাকতেন তিনি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শাহিন শেখ আত্মহত্যা করেছেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ফাইনটেক স্কয়ার সোয়েটার কারখানায় নাইট ডিউটি করছিলেন শাহিন শেখ। ভোরে শ্রমিকরা কারখানার নীচ তলার ফ্লোরে তাকে ঝুলতে দেখে। পরে পুলিশ লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। ময়না তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD