মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় পুলিশ সদস্য হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে মামলা ফতুল্লায় জুয়েল আরমান ও দেলু বাহিনীর বিরোধের জেরে প্রাণ গেল নিরীহ গাড়িচালক ইউসুফের! সিদ্ধিরগঞ্জে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় পাচঁ বছর বয়সী এক শিশু কন্যা কে কে ধর্ষনের চেস্টার অভিযোগে খোকন হাওলাদার(৫২) কে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত খোকন হাওলাদার পাগলা নয়ামাটি এলাকার শাহজালালের বাড়ির ভাড়াটিয়া ও বাগেরহাট জেলার মোরলগঞ্জ থানার বারইকান্দি গোলবুনিয়া গ্রামের মোক্তার হাওলাদারের পুত্র ।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেল ফতুলা মডেল থানার পাগলা নয়ামাটি মুসলিম পাড়াস্থ শাহজালালের বাড়ির ভাড়াটিয়া বাসায়।
এ ঘটনায় নির্যাতিত শিশুটির মা বাদী হয়ে ধর্ষনের চেস্টার অভিযোগ এনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

জানা যায়, নির্যাতিত শিশুটির পরিবার ও গ্রেফতারকৃতের পরিবার পাগলা নয়ামাটি মুসলিম পাড়াস্থ শাহা জালাল এর বাড়ীর ভাড়াটিয়া বাসায় পাশাপাশি ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। মঙ্গলবার বিকেল পাচটার দিকে শিশুটি খোকন হাওলাদারের ঘরে টিভি দেখার জন্য গেলে গ্রেফতারকৃত খোকন হাওলাদার ঘরের দরজা বন্ধ করে দিয়ে শিশুটি কে ধর্ষনের চেস্টা করে।

এ সময় শিশুটি ভয়ে চিৎকার করে উঠলে শিশুটির ঘরে থাকা নিকটাত্নী বোন শিশুটির চিৎকার শুনতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে দরজায় টোকা মেরে দরজা খোলার জন্য বলে। এ সময় তার সামনে দিয়েই দরজা খুলে বেরিয়ে যায় গ্রেফতারকৃত লম্পট খোকন হাওলাদার।পরে শিশুটির নিকাত্নীয় বোন শিশুটিকে ঘটনাস্থল থেকপ উদ্ধার করে তাদের ঘরে নিয়ে এসে বাবা- মা কে বিষয়টি অবগত করে।পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত শুনে খোকন হাওলাদার কে কৌশলে ডেকে এনে গ্রেফতার করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, অভিযুক্ত আসামী খোকন হাওলাদার কে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD