শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশনে চায়ের দোকালের আড়ালে দুই ভাই রনি ও রানর  মাদক ব্যবসা  আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬

আবারো সিনেমা ফিরছেন শাহরুখ খান

সংবাদ নারায়ণগঞ্জঃ- দীর্ঘদিন ধরেই বলিউড মাতিয়ে চলেছেন তিনি। হয়ে উঠেছেন হিন্দি সিনেমার কিং খান। তাকে কেউ বলিউড বাদশা বলেও ডাকে, রোমান্সের রাজাও বলা হয় তাকে। তার বহু সিনেমা ইতিহাস হয়ে আছে বি-টাউনে। কিন্তু অনেক দিন থেকেই সিনেমা থেকে নিজেকে দূরে রেখেছেন বলিউড বাদশা। তাই নিয়ে ভক্তদের আক্ষেপের শেষ নেই।

আর আড়ালের খবর নেই, এবার শাহরুখ খানের ফেরার খবর। শোনা যাচ্ছে চলতি বছরেরই নতুন সিনেমা নিয়ে ফিরবেন তিনি। শাহরুখকে এবার দেখা যাবে রাজ নিদিমোরু ও কৃষ্ণা ডিকের সিনেমায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে দুই পরিচালক এই তথ্য জানিয়েছেন।

শাহরুখকে নিয়ে সিনেমা নির্মাণ প্রসঙ্গে এই দুই নির্মাতা বলেন, ‘আমরা আমাদের চিত্রনাট্য নিয়ে অনেক দিন অপেক্ষা করেছি। সম্প্রতি শাহরুখ খানের সঙ্গে চিত্রনাট্য নিয়ে আলোচনাও হয়েছে। তিনি ছবিটি করবেন বলে সম্মতি দিয়েছেন। শাহরুখের আনুষ্ঠানিক বিবৃতির জন্য অপেক্ষা করছি আমরা।’

সবকিছু ঠিক থাকলে ২০২০ সালের মাঝামাঝি সিনেমার শুটিং শুরু হবে। রাজ নিদিমোরু ও কৃষ্ণা ডিকে এর আগে ‘স্ত্রী’, ‘গো গোয়া গন’, ‘শোর’ ছবিগুলো পরিচালনা করেছেন।

অন্যদিকে শেষবার শাহরুখকে দেখা গিয়েছিল জিরো সিনেমায়। কিন্তু বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি এই সিনেমা। এরপর থেকেই অভিনয় থেকে দূরে ছিলেন শাহরুখ খান। এবার তার ফেরার পালা।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD