শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

জুতার ভেতরে করে ইয়াবা পাচারের সময় গ্রেফতার ২

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাইনবোর্ড এলাকা থেকে জুতার ভেতরে করে ইয়াবা পাচারের সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

(৮ সেপ্টেম্বর) দিনগত রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।এ সময় তাদের কাছ থেকে ১৯২৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন-মো. আলমগীর (৩৬) ও মো. রাশেদ (১৯)।

(৯ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১১ এর লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে এসে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় কেনা-বেঁচা ও সরবরাহ করে আসছিলো। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD