শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

ফতুল্লায় অটো রিক্সার চাপায় প্রাণ গেল ৮ বছরের শিশুর

সংবাদ নারায়ণগঞ্জঃ- ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কে অটো রিক্সার চাপায় মোঃ শাহিন (৮) নামের একটি শিশু নিহত হয়েছে। (১৫ ফেব্রুয়ারী ২০২০) শনিবার বিকাল ৩ টায় পাগলা তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কে চলাচল রত প্রায় ২০/৩০ অটো রিক্স্া ভাংচুর করে। নিহত মোঃ শাহিন পাতলা বৌ বাজার এলাকার কামাল হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার বিকালে পাগলা তালতলা  রাস্তা পাড়াপারের সময়  একটি অটোরিকশা শিশু শাহিনকে ধাক্কা দেয়। এতে  ঘটনাস্থলে নিহত হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা অটো রিক্স্া ভাংচুর করে ।  এ ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিকভাবে যান চলাচল স্বাভাবিকসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) আশিষ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD