রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

ফতুল্লায় ১২ বছরের কিশোরীকে ধর্ষণের চেষ্টা

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুলার দেওভোগে বারো বছর বয়সী কিশোরী কে ধর্ষনের চেস্টার অভিযোগে শিবু চন্দ্র দাস(৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬সেপ্টেম্বর) দিবাগত মধ্য রাতে তাকে দেওভোগ পানির ট্যাংকি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে ফতুল্লা থানার দেওভোগ ভূইয়ারবাগ এলাকায়।

গ্রেফতারকৃত শিবু চন্দ্র দাস বন্দর থানার কেওডালার মৃত জতিন্দ্র চন্দ্র দাসের পুত্র ও ফতুল্লা মডেল থানার দেওভোগভু ইয়ার বাগের সম্ভু সাহার ভাড়াটিয়া।

এর আগে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে তার বারো বছরের কিশোরী মেয়েকে ধর্ষনের চেস্টার অভিযোগ এনে গ্রেফতারকৃত শিবু চন্দ্র দাস কে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ্য করা হয় বাদীর বাবার সাথে গ্রেফতারকৃত শিবু চন্দ্র দাস বিভিন্ন স্থানে রান্নার কাজ করার সুবাদে পূ্র্ব পরিচিত ছিলো। তাই শিবু চন্দ্র দাস প্রায় সময় তাদের বাসায় যাতায়াত করতো।বৃহস্পতিবার বাদী সহ পরিবারের অপর সদস্যরা বাসায় না থাকায় গ্রেফতারকৃত শিবু চন্দ্র দাস সকাল সাড়ে নয়টার দিকে বাদীর বাসায় গিয়ে বাদীর কিশোরী মেয়েকে একা পেয়ে জোড় পূর্বক ধর্ষনের চেস্টা করে। এ সময় কিশোরী আত্নরক্ষার্থে ডাক-চিৎকার করলে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে কিশোরী মেয়েকে উদ্ধার করে। শিবু চন্দ্র দাস ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার রউফ জানান, কিশোরী কে ধর্ষনের চেস্টার ঘটনায় বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ফতুল্লা থানার দেওভোগ পানির ট্যাংকি এলাকা থেকে অভিযুক্ত শিবু চন্দ্র দাস কে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD