বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ফতুল্লায় সড়ক দুর্ঘটনা নারীর মৃত্যু

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লার ভুইগড়ে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত এক নারীর মৃত্য হয়েছে।পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠিয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে স্থানীয়রা পুলিশ কে সংবাদ দিকে পুলিশ ঢাকা- নারায়নগঞ্জ মহা সড়কের পূ্র্ব লেনের সামাদ বানু পাম্পের সামনের রাস্তা থেকে লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে ওই নারীর বয়স ৬০-৬৫ বছর হতে পারে।

ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান, সড়ক দূর্ঘটনায় নিহতের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান,নিহত নারী সম্ভবত মানসীক প্রতিবন্ধী ছিলো। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।স্থানীয়রা তাকে কেউ শনাক্ত করতে পারেনি।তবে স্থানীয়রা পুলিশ কে জানিয়েছে নিহত নারী বেশ কিছুদিন ধরে সেখানেই(রাস্তার পাশে) থাকতো।
বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে সাইনবোর্ড থেকে চাষাড়া মুখি একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। ঘাতক ট্রাকটিকে শনাক্ত করার চেস্টার পাশাপাশি নিহতের পরিচয় খুজেঁ বের করার চেস্টা করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD