সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

ফতুল্লায় কাপড়ের রং দিয়ে আইসক্রিম তৈরি, ৫০ হাজার টাকা জরিমানা

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লার ভূইগড় এলাকার জোহান আইসক্রিম নামের একটি কারখানায় অভিযান চালিয়েছেন জাতীয় ভোক্তা অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার কর্মকর্তারা।

(২৩ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুরে এ অভিযান চালানো হয়। এ সময় কাপড়ের রং মিশিয়ে আইসক্রিম তৈরির অভিযোগে কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক সেলিমুজ্জামান। অভিযানে জব্দ করা অবৈধ ক্ষতিকারক কেমিক্যাল এবং বিপুল পরিমাণ আইসক্রিম ধ্বংস করা হয়।

জাতীয় ভোক্তা অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক সেলিমুজ্জামান বলেন, কারখানাটি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়াই অবৈধভাবে আইসক্রিম তৈরি করে আসছিল। ফুডগ্রেড রং ব্যবহারের পরিবর্তে বিভিন্ন প্রকার কাপড়ের রং ব্যবহার এবং অনুমোদনবিহীন বিভিন্ন ক্ষতিকারক ফ্লেবার ব্যবহার করা হচ্ছিল। এসব অপরাধে কারখানাটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারায় ২৫ হাজার টাকা এবং ৪৩ ধারায় ২৫ হাজার টাকা জরিমানাসহ মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD