শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

অটোরিকশা ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জে অটোরিকশা ছিনতাই চক্রের প্রধানসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ।

(২৯ সেপ্টেম্বর) বুধবার সিদ্ধিরগঞ্জে পিবিআই জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন, সিদ্ধিরগঞ্জের হিরাঝিলের বাসিন্দা ও বন্দরের ধামগড় ইউপির চৌরারবাড়ী এলাকার মৃত আব্দুস সালামের ছেলে শাহ আলম (৩৮), আদমজীর বরগুনার গৌরিচন্না এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে হালিম (৪২), পিরোজপুরের কাউখালী উপজেলার জোলাগাতি এলাকার আব্দুল খালেকের ছেলে মো. শহিদুল (৩২), বরগুনার বউঠাকুরানী এলাকার মৃত আব্দুর রবের ছেলে বাদশা (৪৭), সোনারগাঁ থানার হাতুরাপাড়া এলাকার মো. সালাম মিয়ার ছেলে মো. আসলাম (৩০) ও সোনারগাঁ থানাধীন পেঁচাইন এলাকার মৃত আলী আকবরের ছেলে মো. মনির (৪০)।

গ্রেফতারকৃতদের বরাত দিয়ে তিনি বলেন,‌‌ জিজ্ঞাসাবাদকালে তারা স্বীকার করেছে যে প্রায় তিন বছর ধরে ২৫০টিরও বেশি অটোরিকশা ছিনতাই করেছে। তাদের তথ্যের ভিত্তিতে চোরাই অটোরিকশা উদ্ধার এবং ঢাকা, নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকায় আরও পাঁচটি চোরাই গ্যারেজের সন্ধান পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD