সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

ফতুল্লায় ক্ষমতার প্রভাব খাটিয়ে প্লেট দিয়ে অটোরিকশা থেকে সানাউল্লাহর চাঁদাবাজি

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুরে অটো রিকশায় প্লেট দিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ বাদলের বোন জামাই সানাউল্লাহ গংদের বিরুদ্ধে।

দীর্ঘদিন ধরে সানাউল্লাহ নারায়ণগঞ্জ সদর রিকশা ও ভ্যান মালিক কল্যাণ সমিতি রেজিঃ নং ঢাকা ৪৩৩৫ সংগঠনের প্লেট দিয়ে অটো রিকশা থেকে মাসে ৩০০ টাকা করে চাঁদা আদায় করছে। তাদের নির্ধারিত হারে চাঁদা দিতে না চাইলে অটো রিকশা থামিয়ে মারধর করে কেড়ে নেয়া  হয় অটো রিকশা চাবি। এছাড়াও আটকে রাখা হয় অটো রিকশা এমনটাই অভিযোগ চালকদের।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক নারায়ণগঞ্জ সদর রিকশা ও ভ্যান মালিক কল্যাণ সমিতির এক সাবেক নেতা জানান, সানাউল্লাহ অটো রিকশা চোরদের সাক্ষাৎ ঘরে চোরদের দিয়ে অটোরিকশা চুরি করায়। আবার তিনি ছোটদের কাছ থেকে অটো রিকশা টাকার বিনিময় ছাড়িয়ে নিয়ে আসেন। মূলত চোরের লালন পালন কর্তা হলেন সানাউল্লাহ।

কাশীপুরের গ্যারেজ মালিক জানান, সানাউল্লাহ গং দীর্ঘদিন যাবত যাবৎ বিভিন্ন অটো রিকশা গ্যারেজে গিয়ে তাদের সংগঠনের প্লেট ব্যবহারের জন্য বিভিন্ন ভাবে হুমকি-ধামকি প্রদান করছে । তাদের প্লেট ব্যবহার না করলে তারা ওই এলাকায় অটো রিস্কা চালাতে দিবে না। এমনকি তারা বলছে আমাদের প্লেট ব্যবহার করলে অটো রিকশা চুরি হবে না। চুরি হলেও আমরা ফিরিয়ে নিয়ে আসবো।

এদিকে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল্লাহ বাদলের বোন জামাই হওয়ায় প্রভাব খাটিয়ে বীর দাপুটে করে যাচ্ছে চাঁদাবাজি।

এই চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পেতে র‌্যাবের হস্তক্ষেপ কামনা করেছেন অটো মালিক ও চালকরা।

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD