সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

ফুটবল প্রতীক পেলেন ৬নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মাহবুবুর রহমান বাচ্চু

সংবাদ নারায়ণগঞ্জ:- পাগলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির দুইবারের নির্বাচিত সাধারণ সম্পাদক ও পাগলা উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য মাহবুবুর রহমান বাচ্চু আসন্ন কুতুবপুর ইউনিয়ন পরিষদ ৬নং ওয়ার্ড মেম্বার পদে নির্বাচনে ফুটবল প্রতীক পেয়েছেন।

বুধবার(২৭ অক্টোবর)সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কার্যালয় থেকে এ প্রতীক দেওয়া হয় তাকে।

প্রতীক পেয়ে মাহবুবুর রহমান বাচ্চু বলেন, আসন্ন কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ড মেম্বার পদে ফুটবল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। আশা করি ৬ নং ওয়ার্ডবাসী আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে তাদের সেবার সুযোগ প্রদান করবেন। আমি পাগলা বাজার বহুমুখী সমবায় সমিতি নির্বাচনে দুইবার ভোট দিয়ে আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন। আমি সবসময়ই মানুষের পাশে থেকে মানুষের দুঃখ লাগবে চেষ্টা করে। কোন কিছু পাওয়ার আশায় নয়। আমি কুতুবপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উন্নয়নের সুযোগ আপনাদের কাছে চাই। আগামী ১১ নভেম্বর আমার ফুটবল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই প্রত্যাশাই করছি আপনাদের কাছে।

উল্লেখ্য যে,আগামী ১১ নভেম্বর ২য় ধাপে অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ জেলার ৩ উপজেলার ১৬ ইউপি সহ সারাদেশে ৮৪৮ ইউনিয়ন পরিষদের নির্বাচন। তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের মনোনয়নপত্র ক্রয় শুরু হয়েছে ৩ অক্টোবর থেকে এবং জমা দেয়ার শেষ সময় ১৭ অক্টোবর,বাছাই হয়েছে ২১ অক্টোবর ,প্রত্যাহারের শেষ সময় ২৬ অক্টোবর,প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর। ভোট হবে ১১ নভেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD