বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

সিদ্ধিরগঞ্জে ব্যানার লাগাতে গিয়ে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাউন্সিলর পদপ্রার্থীর ব্যানার লাগাতে গিয়ে ছাদ থেকে পড়ে আতিক নামে একজন নিহত হয়েছেন।

(১৪ নভেম্বর) রোববার দুপুর ২টার দিকে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় তানজিম কবির সজু নামে কাউন্সিলর পদপ্রার্থীর ব্যানার লাগাতে গিয়ে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো দুইজন। আহতদের পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয়রা জানায়, তিনজন ছাদে উঠে ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়।

নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামান জানান, ছাদ থেকে পড়ে মৃত ব্যক্তিকে মর্গে রাখা হয়েছে। আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের মামা মাসুদ জানান, ঘটনার বিস্তারিত জানি না। আতিক ব্যানার লাগাতে গিয়ে মারা গেছেন এটুকুই জানি।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, ছাদ থেকে তিনজনের পড়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই শওকত জামিল জানান, ছাদ থেকে পড়ে যাওয়া একজনকে ভিক্টোরিয়া এবং দুইজনকে ঢামেকে পাঠানো হয়েছে। আপাতত এটুকুই জানি।

এ বিষয়ে কাউন্সিলর পদপ্রার্থী তানজিম কবির সজু জানান, ঘটনাটি শুনেছি। তারা ব্যানার ঠিক করতে গিয়ে পড়ে গেছে বলে শুনেছি।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD