শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশনে চায়ের দোকালের আড়ালে দুই ভাই রনি ও রানর  মাদক ব্যবসা  আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬

শ্রমিক নেতা চুন্নু এক দিনের রিমান্ডে

সংবাদ নারায়ণগঞ্জঃ- জাহাজ শ্রমিক মাহাবুর হত্যা মামলায় গ্রেফতার বিআইডব্লিউটিসি শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন চুন্নুকে এক দিনের রিমান্ডে নিয়ে পুলিশ।

(২০ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুরে সাত দিনের রিমান্ড আবেদন করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে হাজির করা হয় তাকে। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামি জাকির হোসেন চুন্নু ভোলা জেলার সদর থানার ইলিশা বাজার এলাকার ইসমাইল সারেং এর ছেলে।

গত ২৯ জানুয়ারি রাতে মাহবুরকে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ স্বজনদের। এ ঘটনায় গত ৫ ফেব্রুয়ারি রাতে নিহত জাহাজ শ্রমিক মাহাবুরের স্ত্রী বাদী হয়ে বন্দর থানায় ১১ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এর আগে গত ৩০ জানুয়ারি ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন- নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার, কবির হোসেন, অলিয়ার রহমান, নয়ন, রায়হান, সাইফুল ইসলাম, লিটন হোসেন ও রিপন প্রধান, মো. হারুন মাঝি, নবী।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD