শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

সিদ্ধিরগঞ্জে ৫ মাসের শিশুসহ গৃহবধূ নিখোঁজ

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছয়দিন ধরে ৫ মাসের শিশুসহ এক গৃহবধূ নিখোঁজ রয়েছে। এরা হলেন- শারমীন আক্তার (২১) এবং তার মেয়ে আয়শা (৫ মাস)।

এ ঘটনায় শনিবার রাতে শিশুর বাবা মো. কাওসার গাজী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

এতে উল্লেখ করা হয়েছে, তারা স্বামী-স্ত্রী উভয়ে আদমজী ইপিজেড এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। গত ১২ ডিসেম্বর সকাল ৮টায় একই সঙ্গে তারা কর্মস্থলে যান। সকাল ১০টায় তার স্ত্রী শারমীন আক্তার চাকরি হতে রিজাইন দিয়ে বাসায় ফিরে যান। পরে দুপুর সাড়ে ১২টার দিকে মিজমিজি পাগলা বাড়ি এলাকার বাসা থেকে মেয়ে আয়শাকে নিয়ে হাসপাতালে টিকা দেবে বলে বের হয়। পরবর্তীতে তারা আর বাসায় ফিরে যায়নি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, শিশুসহ মা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় তার স্বামী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD