মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত

জামাইয়ের বাড়ি আত্মসাতের মামলায় শ্বশুর মনির হোসেন গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ:- জামাইয়ের বাড়ি আত্মসাত করতে না পেরে বাড়ির কেয়ারটেকার আব্দুর রাজ্জাকে মারধরের মামলায় শ্বশুর মনির হোসেন গ্রেফতার হয়েছেন।

(১৩ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুরে শিবু মার্কেট এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করে ফতুল্লা থানা পুলিশ। মামলা নং (২৫)

গ্রেপ্তারকৃত মনির হোসেন সাবেক কুতুবপুর ইউনিয়ন পরিষদের মেম্বার নবু হোসেনের ছেলে। এ মামলায় শ্বশুর গ্রেফতার হলেও পলাতক রয়েছে স্ত্রী শামীমা পারভিন শিমু, শাশুড়ি শাহানাজ বেগমের।

মামলা সূত্রে জানা যায় ও আবুল খায়ের রনির পূর্ব শিহাচর লালখা এলাকায় ষষ্ঠ তলা বিল্ডিংয়ে কেয়ারটেকার হিসেবে কর্মরত আছি। এবং বাড়ির সমস্ত দেখাশোনা ও বাড়া উত্তোলন দায়িত্বে রয়েছি। বাড়ির মালিক আবুল খায়ের রনির সাথে তার স্ত্রীর কিছুদিন ধরে পারিবারিক বিরোধ চলছে।

গত ১৪ ডিসেম্বর বিকেলে বাড়ির বারা উত্তোলন করতে গেলে মনির হোসেন ও তার স্ত্রী আমাকে বাধা দেয়। পরবর্তীতে আমি পুনরায় ভাড়া আদায় করতে গেলে আমাকে টেনে হিঁচড়ে চতুর্থ তলায় নিয়ে এসে গালাগালি সহ মারধোর করতে শুরু করে।

একপর্যায়ে তাদেরকে আমি বাধা দিলে আমার মাথায় সজোরে আঘাত করে। এতে আমি লুটিয়ে পড়লে শামীমা পারভীন শিমু চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার মাথায় কোপ দেয়। এ সময় আমার ডাক চিৎকারে আশে পাশের ফ্ল্যাটের লোকজন এগিয়ে আসলে তারা আমাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়।পরবর্তীতে আমাকে উদ্ধার করে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই শামীম জানান, এ মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD