মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সিদ্ধিরগঞ্জে ইউপি সদস্য নাজমুল হক গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামী ইউনিয়ন পরিষদ সদস্য নাজমুল হক (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। (২৫ ফেব্রুয়ারি) মঙ্গলবারদুপুরে সিদ্ধিরগঞ্জ বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার নাজমুল হক সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য এবং ওই এলাকার মো. হযরত আলীর ছেলে। গত ১ বছর পূর্বে এলাকা ছেড়ে পালিয়ে যায় সে। তার বিরুদ্ধে ৭০ লাখ টাকার চেক জালিয়াতির মামলায় সাজার ২টি ওয়ারেন্ট জারী রয়েছে বলে জানায় পুলিশ।

এলাকাবাসী জানায়, নাজমুল হক স্থানীয় এমপির নাম বিক্রি করে কাঁচপুর ইউনিয়ন পরিষদের সদস্য হওয়ায় এলাকায় প্রভাব বিস্তার করে ইউনিয়নের কুতুবপুরে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়াও তার ভাগিনা নব্য আওয়ামী লীগার সোহেল ও বন্দরের কবিরের সহায়তায় এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিলো।

কাঁচপুরের সেনপাড়া এলাকার আলাউদ্দিন নামের এক ব্যাক্তির ৭০ লাখ টাকার দুইটি চেক ডিজঅনার ঘটনায় আদালতে মামলা করলে আদালত ২টি মামলায় নাজমুল হকের সাজা দেন। পরে ২টি গ্রেফতারী পরোয়ানা জারি করে আদালত। এর পর থেকেই নাজমুল হক এলাকা থেকে পলাতক ছিল।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD