বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় বৃদ্ধার মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় এক অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন।

শুক্রবার (১ মার্ত) সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডেমরামুখী শিমরাইল মোড় অংশে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত নারীর নাম-পরিচয় বিস্তারিত জানা সম্ভব হয়নি। তবে তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলায় তা জানতে পেরেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) একেএম শরিফুদ্দিন।

শরিফুদ্দিন বলেন, শুক্রবার রাতে দ্রুতগামী একটি ট্রাক এসে অটোরিকশাতে পেছন দিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাতে থাকা আনুমানিক ৬৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। এসময় আরো দুই যাত্রী আহত হোন। তবে সবার নাম-পরিচয় এখনো জানা যায়নি।

তিনি আরো বলেন, ‘ট্রাকটি আটক করা হয়েছে। তবে ড্রাইভার-হেল্পার আগেই পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD