মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত

পলাশের রোগমুক্তি কামনায় শেখ সাবেরের উদ্যোগে দোয়া

সংবাদ নারায়ণগঞ্জ:- শ্রমিক নেতা আলহাজ্ব কাউসার আহমেদ পলাশের রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় আল্লাহর দরবারে শুকরানা আদায় করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

(৭ফেব্রুয়ারি) বুধবার বিকেলে পাগলা তালতলা এলাকায় পাগলা, মুন্সিখোলা, তেলকল, ফতুল্লাহ রড সিমেন্ট, বালু, পাথর লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-(৪৬০৫) উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সহ-সভাপতি আবুল হোসেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির, ফতুল্লা থানা শ্রমিক লীগের সভাপতি পিয়াস আহমেদ সোহেল, বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ। সদস্য তরিকুল লিটন।

আরো উপস্থিত ছিলেন, পাগলা, মুন্সিখোলা, তেলকল, ফতুল্লাহ রড সিমেন্ট, বালু, পাথর লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ সাবের আহমেদ, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী, সহ-সম্পাদক মোঃ চান মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ বারেক সহ অত্র সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে, শ্রমিক নেতা আলহাজ্ব কাউসার আহমেদ পলাশের অপারেশন সফলভাবে সম্পন্ন হওয়ায় আল্লাহর নিকট শোকরানা আদায় করে বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD