শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশনে চায়ের দোকালের আড়ালে দুই ভাই রনি ও রানর  মাদক ব্যবসা  আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬

ফতুল্লায় ১ হাজার ১২০ ইয়াবাসহ গ্রেফতার ২

সংবাদ নারায়ণগঞ্জঃ- ফতুল্লার বিসিক এলাকা থেকে ১ হাজার ১২০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।(২৫ ফেব্রুয়ারি) মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন- মাদারীপুরের কালকিনী থানার রামারপুল এলাকার জিন্নাত খানের ছেলে মানিক (৪০) এবং চাঁদপুরের ফরিদগঞ্জ থানার কালিবাজার এলাকার শাহজাহানের ছেলে শাহিন (৩৬)। উভয় আসামি ফতুল্লার হরিহরপাড়া এলাকায় ভাড়া থাকতো।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুল হক সিকদারের নেতৃত্বে ফতুল্লার বিসিক এলাকায় অভিযান চালায় ডিবি। এ সময় বিসিক শিল্পনগরীর এক নম্বর গেট থেকে উক্ত আসামিদের গ্রেফতার করা হয়। আসামিদের কাছ থেকে ১ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD