রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাণিজ্যের অভিযোগ, জুয়েল রানার কথোপকথনের অডিও ভাইরাল সিদ্ধিরগঞ্জে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা গার্মেন্টসে চাকরির আড়ালে মেহেদীর মাদক ব্যবসার অভিযোগ ফতুল্লায় বস্তাবন্দী অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার ফতুল্লায় ইয়াবাসহ শাহাজুল গ্রেপ্তার,  ধরাছোঁয়ার বাহিরে মেহেদী ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে খুচরা বিক্রেতারা গ্রেপ্তার, আড়ালে মূলহোতারা আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা, বর্ণনা দিলো পুলিশ ডেঙ্গু প্রতিরোধে একসঙ্গে সবাইকে কাজ করার নির্দেশ ডিসির

বিএনপি’র দুই কাউন্সিলর কারাগারে

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিএনপির দুই কাউন্সিলর আবুল কাউসার আশা ও মাকছুদুল আলম খন্দকার খোরশেদকে কারাগারে পাঠিয়েছে আদালত।

(১৫ জুন) বুধবার জেলা ও দায়রা জজ মশিউর রহমানের আদালতে বন্দর থানার একটি মামলায় আশাকে এবং নারী ও শিশু নির্যাতন আদালতে আরেকটি মামলায় খোরশেদকে কারাগারে পাঠানো হয়।

কাউন্সিলর খোরশেদ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও আশা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি। দুজনই আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন সংশ্লিষ্ট বিচারক।

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, পৃথক মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন চান কাউন্সিলর আশা ও খোরশেদ। শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায় আদালত।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD