শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

রূপগঞ্জে কিশোর সজল হত্যা : পিস্তলসহ গ্রেফতার ৭

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের রূপগঞ্জে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে শুক্রবার দুই গ্রুপের সংঘর্ষে কিশোর সজল নিহতের ঘটনায় মামলার তালিকাভুক্ত সাত আসামিকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। এ সময় রনি নামে একজনের কাছ থেকে ২ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

(১৮ জুন) শনিবার সকালে পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মো. আমির খসরু জানান, গত শুক্রবার সন্ধ্যায় চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জয়নাল গ্রুপের সঙ্গে রাজা ও সিটি শাহিন গ্রুপের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত ৯ নম্বর ওয়ার্ডের ৮ নম্বর প্লটের বুলু মিয়ার ছেলে সজল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ ঘটনায় নিহত সজলের মায়ের দায়েরকৃত হত্যা মামলায় পুলিশ শনিবার সকালে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি আলমগীর, দীন ইসলাম, জয়, সম্রাট, সজল,  রনি ও আগুন পিংকিকে গ্রেফতার করে। এ সময় রনির দেহ তল্লাশি করে দুই রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD