মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত

এনায়েতনগর ইউনিয়ন শ্রমিক লীগের কর্মীসভা অনুষ্ঠিত

সংবাদ নারায়ণগঞ্জ:- জাতীয় শ্রমিক লীগ এনায়েতনগর ইউনিয়ন শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

(১৮ জুন) শনিবার সন্ধ্যায় এনায়েতনগর ইউনিয়নের মুসলিম নগর এলাকায় শ্রমিক লীগ কর্মী এ সভা অনুষ্ঠিত হয়।

ব্যাটারি চালিত অটো রিকশা মালিক শ্রমিক সংগ্রাম পরিষদের সহ-সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা শ্রমিক লীগের সভাপতি পিয়াস আহমেদ সোহেল।

ফতুল্লা থানা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হকের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির, দক্ষিণবঙ্গের লাইন সম্পাদক হাজী আবুল হোসেন, ফতুল্লা থানা শ্রমিক লীগের সহ-সভাপতি অহিদুর রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ন সম্পাদক কবির হোসেন রাজু, প্রচার সম্পাদক লিটন শিকদার।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা কাজী সালাউদ্দিন, টলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মাস্টার সহ বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD