রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে দেশীয় অস্ত্রসহ বাবা ছেলে গ্রেফতার ফতুল্লা রেলস্টেশনে চায়ের দোকালের আড়ালে দুই ভাই রনি ও রানর  মাদক ব্যবসা  আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

কিশোর গ্যাং’র ২০ সদস্যের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা

সংবাদ নারায়ণগঞ্জঃ- ফতুল্লার মাদক বিক্রিতে বাঁধা দেয়ার জের ধরে কিশোর গ্যাংয়ের হামলায় ৫জন আহত হওয়ায় ঘটনা থানায় মামলা দায়ের করা হয়েছে ।(২৫ সেপ্টেম্বর) শুক্রবার আহত রাব্বির চাচা কবির সরদার বাদী হয়ে কিশোর গ্যাংয়ের ১২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৮ জন সহ মোট ২০ সন্ত্রাসীর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন।

(২৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার রাতে মাদক বিক্রিতে বাঁধা দেয়ার জের ধরে প্রথমে দুই গ্রুপের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এসময় কিশোর গ্যাংয়ের মাদক ব্যবসায়ীরা দুইজনকে কুপিয়ে জখমসহ পাঁচজনকে আহত করে।

পরে রাব্বি, বুলু ও হৃদয়সহ আহতদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ শহরের ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে তাদের মধ্যে বুলু ও হৃদয় নামে গুরুতর আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, কিশোর গ্যাংয়ের সদস্য সাব্বির, ফেরদৌস ও জাহিদের নের্তৃত্বে একটি গ্রুপ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছে।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, মাদক বিক্রিতে বাঁধা দেয়াকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলার অভিযোগে মামলা দায়ের হয়েছে।আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD