বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন 

রূপগঞ্জে ডকইয়ার্ডে বয়লার বিস্ফোরণে নিহত ১

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের রূপগঞ্জে কিং ফিশার ডকইয়ার্ডে বয়লার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। নিহত নুরুজ্জামান মিয়া ঢাকার দোহার এলাকার বাসিন্দা। এ সময় আরও তিনজন আহত হয়েছেন।

(১৬ নভেম্বর) বুধবার সকাল ৯টায় উপজেলার দড়িকান্দি এলাকার কিং ফিশার ডকইয়ার্ডের সাংহাই-৮ জাহাজে ঘটনাটি ঘটে।

রূপগঞ্জ থানার উপসহকারী পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম খান বলেন, বুধবার সকাল ৯টায় মুড়াপাড়ার দড়িকান্দি এলাকার কিং ফিশার ডকইয়ার্ডের সাংগাই-৮ জাহাজে হঠাৎ বয়লার বিস্ফোরণ ঘটে। এ সময় পুরো এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণে নুরুজ্জামান, সহিদুল নিয়া, ইউনুস মিয়াসহ তিনজন আহত হয়েছেন। গুরুতর আহতাবস্থায় নুরুজ্জামানকে স্থানীয় ইউএস-বাংলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ জোন ২-এর উপসহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, বিস্ফোরণে বিকট শব্দ হয়েছে। নুরুজ্জামান গুরুতর আহতাবস্থায় ইউএস-বাংলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে এ বিষয়ে ডকইয়ার্ডের মালিক মাসুদ আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD