বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

সিদ্ধিরগঞ্জে জাল নোটসহ গ্রেফতার ১

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক লাখ সাতচল্লিশ হাজার টাকা সমমূল্যের জাল নোট ব্লেড জাহাঙ্গীর (৩২) নামে এক জাল টাকা সরবরাহকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

(৩০ নভেম্বর) বুধবার পাইনাদি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১০।

এ সময় তার কাছ থেকে ১ হাজার টাকা সমমূল্যের ৯৭টি জাল নোট, ৫শ’ টাকা ১০০টি জাল নোট সর্বমোট এক লাখ সাতচল্লিশ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত মো. আরমান হোসেন ওরফে ব্লেড জাহাঙ্গীর বেশ কিছুদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জসহ আশপাশের বিভিন্ন ব্যস্ততম এলাকায় জাল টাকা সরবরাহ করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD