সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাণিজ্যের অভিযোগ, জুয়েল রানার কথোপকথনের অডিও ভাইরাল সিদ্ধিরগঞ্জে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা গার্মেন্টসে চাকরির আড়ালে মেহেদীর মাদক ব্যবসার অভিযোগ

বিএনপি-জামাতের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে মিছিল নিয়ে টিক্কা ও জাকিরের যোগদান

সংবাদ নারায়ণগঞ্জ:- জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা আঞ্চলিক শাখার উদ্দ্যোগে বিএনপি-জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

(৯ ডিসেম্বর) শুক্রবার বিকেলে পাগলায় এ বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় দাপা এটা ট্রান্সপোর্ট কমিটির সভাপতি আব্দুল রাজ্জাক টিক্কা ও সাধারণ সম্পাদক জাকির প্রদানের নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা আঞ্চলিক শাখা বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে মিছিল নিয়ে যোগ দেন। এ সময় দাপাইড দাগপুর ট্রান্সপোর্ট কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা রিকশা চালক ইউনিয়ন এর সহ-সভাপতি মো.আনোয়ারুল হক,স.ম জলিল,আনোয়ারুল কবীর, মো.শিশিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD