বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

শেখ হাসিনার পৃথিবীর হাতেগোনা কয়েকজন সফল রাষ্ট্রনায়কের মধ্যে একজন পরিগণিত হয়েছেন, দেলোয়ার হোসেন সুজন

সংবাদ নারায়ণগঞ্জঃ- আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে সবার কাছে দোয়া চেয়েছেন কুতুবপুর ইউনিয়ন পরিষদ ৫নং ওয়ার্ড সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হাজি মোঃ দেলোয়ার হোসেন সুজন।

দোলোয়ার হোসেন সুজন নারায়ণগঞ্জ বাসীর কাছে দোয়া চেয়ে বলেন, আমরা যেমন বলি, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ পেতাম না। ঠিক তেমনি আমি মনে করি, শেখ হাসিনার জন্ম না হলে বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা বিনির্মাণের কাজ বাঙালি জাতি চোখে দেখত না। তিনি আরও বলেন, শেখ হাসিনাকে সভাপতি করে আনার পর থেকে আওয়ামী লীগই শুধু নয়, এ দেশের মানুষ নতুন জীবন লাভ করে।

আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। তার নেতৃত্বে দীর্ঘ সংগ্রামে আমরা সফল হই। আজকে শেখ হাসিনার নেতৃত্বে পৃথিবীর বুকে বাঙালি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে পরিচিত হতে সক্ষম হয়েছে এবং তিনি নিজেও পৃথিবীর হাতেগোনা কয়েকজন সফল রাষ্ট্রনায়কের মধ্যে পরিগণিত হয়েছেন।তাই তার দীর্ঘ আয়ু কামনা করছি।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD