সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

মহান বিজয় দিবসে নারায়ণগঞ্জ ও ফতুল্লার শ্রমজীবী মানুষকে জানাই বিজয়ের শুভেচ্ছা, আনিস মাস্টার

সংবাদ নারায়ণগঞ্জ:- মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশের পক্ষে বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মাস্টার।

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সংবাদ নারায়ণগঞ্জকে এক বার্তায় আনিসুর রহমান মাস্টার, নারায়ণগঞ্জ ও ফতুল বাসীর সর্বস্তরের জনগণ ও শ্রমিক সাধারণকেদেশে শুভেচ্ছা জানাচ্ছি ।

তিনি বলেন, বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে আনন্দের ও গৌরবের দিন মহান বিজয় দিবস । দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি তার বহু কাঙ্ক্ষিত স্বাধীনতার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছিল । ১৯৭১ সালের ২৫ মার্চের কাল রাত্রি থেকে শুরু হয়ে এই মুক্তিযুদ্ধের পরিসমাপ্তি তথা স্বাধীন র্সাবভৌম বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ঘটে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর হানাদার বাহিনীর আত্মসমর্পনের মধ্য দিয়ে।

আমাদের মুক্তিযোদ্ধাদের প্রতিরোধে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণে বাধ্য হয়েছিল । সেই সঙ্গে বিজয়ের আনন্দে মেতে উঠেছিল পুরো বাংলাদেশ ।

মহান বিজয় দিবসে শ্রমিক নেতা আলহাজ্ব কাউছার আহমেদ পলাশ ভাইয়ের পক্ষ থেকে নারায়ণগঞ্জ ও ফতুল্লাবাসীকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD