শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

ফতুল্লায় মসজিদে অগ্নিকান্ডে হতাহতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন বিসিবি

সংবাদ নারায়ণগঞ্জঃ- ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় মসজিদে অগ্নিকান্ডের ঘটনায় হতাহতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। (৩০ সেপ্টস্বর) বুধবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি’র) পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়।

এসময় বিসিবি’র সিনিয়র জাতীয় ম্যানেজার আবদুল বাতেনের নের্তৃত্বে একটি প্রতিনিধি দল তল্লা এলাকায় আসেন। এসময় তারা পরিবারগুলো বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন ।

প্রত্যেক পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, লবন, আটা, চিনিসহ প্রায় পঁচিশ কেজি নিত্য প্রয়োজনীয় বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন।

বিসিবি’র কর্মকর্তাদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন- এ্যাডমিন ম্যানেজার অবসরপ্রাপ্ত মেজর হাসিব, এ্যাসিসট্যান্ট ম্যানেজার শহিদুল ইসলাম, একাডেমী ইনচার্জ ও জাতীয় দলের সাবেক পেস বোলার মোহাম্মদ আলী এবং এ্যাসিসট্যান্ট ম্যানেজার আকবর হোসাইন ভূঁইয়া রিমন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD