শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশনে চায়ের দোকালের আড়ালে দুই ভাই রনি ও রানর  মাদক ব্যবসা  আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬

সিদ্ধিরগঞ্জে দুই বন্ধু মিলে ২ বোনকে ধর্ষণ

সংবাদ নারায়ণগঞ্জঃ- সিদ্ধিরগঞ্জে দুই বন্ধু মিলে দুই শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে। অভিযোগ পাওয়ার পর দুই শিক্ষার্থীকে উদ্ধার ও দুই বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে ধর্ষণের শিকার দুই শিক্ষার্থী নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিমের আদালতে ২২ ধারায় জবানবন্দি দেন।

ধর্ষণের শিকার দুই শিক্ষার্থীর বয়স ১৩ ও ১৪ বছর। তাদের একজন স্থানীয় একটি মাদরাসার ৬ষ্ঠ শ্রেণিতে আরেকজন স্কুলের ৭ম শ্রেণিতে লেখাপড়া করে। তারা সম্পর্কে মামাতো ফুফাতো বোন।

গ্রেফতাররা হলেন- নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ফুলহর এলাকার জয় মিয়ার ছেলে রিফাত ও একই এলাকার রমিজ উদ্দিন রমু মিয়ার ছেলে রিফাদ।

মামলা সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকার দুই বোনের সঙ্গে গত দুইমাস আগে কোনো এক বিয়ের অনুষ্ঠানে লম্পদের সঙ্গে তাদের পরিচয় হয়।

সেই থেকে তার মধ্যে ফোনের মাধ্যমে যোগাযোগ অব্যাহত ছিল। এরপর মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারা ২১ সেপ্টেম্বর বিয়ের আশ্বাস দিয়ে ২ বোনকে নবীগঞ্জে আসতে বলে।

পরে বন্দর নবীগঞ্জের একটি বাড়িতে ঘরভাড়া নিয়ে উঠেন। সেখানেই দুই বন্ধু মিলে দুই বোনকে ধর্ষণ করে। এরপর আরো দু’দিন সেখানে বিয়ে ছাড়াই অবস্থান করে।

এরপর রিফাতের মা হাওয়া বেগমের কাঁচপুরের বাড়িতে রেখে আসা হয় দুই শিক্ষার্থীকে। সেখানে রেখে ধর্ষকরা পালিয়ে যায়। মেয়ের পরিবারের লোকজন রিফাত ও রিফাদকে ফোন করে তাদের তথ্য জানতে চাইলে তারা কোনো তথ্য না দিয়ে নানাভাবে টালবাহানা করে।

২৮ সেপ্টেম্বর রাতে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ রাতেই নবীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে দুই বন্ধুকে গ্রেফতার করে। পরে তাদের দেয়া তথ্যমতে দুই বোনকে উদ্ধার করা হয়।

বন্দর থানার ওসি ফখরুদ্দীন ভূইয়া জানান, দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। আর দুই ধর্ষককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD