বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন 

স্ত্রী হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় স্ত্রী হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন স্বামী মানিক পাটোয়ারী।

(২১ জানুয়ারি) শনিবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন তিনি।

এর আগে, একইদিন দুপুরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পারিবারিক কলহের জের ধরে গত বুধবার সন্ধ্যায় স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান মানিক পাটোয়ারী। পরে আশেপাশের লোকজন গুরুতর আহতাবস্থায় গৃহবধূ আনোয়ারা বেগমকে খানপুর তিনশ’ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে ঐ রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় আনোয়ারা বেগমের মেয়ে স্বর্ণালী আক্তার বাদী হয়ে তার বাবা মানিক পাটোয়ারীকে আসামি করে থানায় একটি হত্যা দায়ের করেন। ঘটনার তিনদিন পরে মানিক পাটোয়ারীকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে শনিবার দুপুরে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD