মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় পুলিশ সদস্য হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে মামলা ফতুল্লায় জুয়েল আরমান ও দেলু বাহিনীর বিরোধের জেরে প্রাণ গেল নিরীহ গাড়িচালক ইউসুফের! সিদ্ধিরগঞ্জে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

৩ কোটি পিস চিংড়ির রেনু পোনা জব্দ

সংবাদ নারায়ণগঞ্জ:- বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলার একটি বিশেষ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের সাইনবোর্ডে থেকে প্রায় তিন কোটি পিস চিংড়ির রেনু পোনা জব্দ করা হয়েছে।

রবিবার (১২ ফেব্রুয়ারি) ভোরে লেফটেন্যান্ট শাম্স সাদেকীন নির্নয় এর নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। যার মূল্য প্রায় সাত কোটি টাকা। তবে এর কোনো পকৃত মালিক খোঁজে পাওয়া যায়নি।

দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, অভিযানে প্রায় তিন কোটি (২ কোটি ৭৫ লাখ ৪০ হাজার) পিস অবৈধ চিংড়ি রেনু পোনা জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য সাত কোটি (৬ কোটি ৮৮ লাখ ৪০ হাজার) টাকা। অবৈধ চিংড়ি রেনু পোনার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ, নারায়ণগঞ্জ সদর।

তিনি আরও বলেন, পরবর্তীতে নারায়ণগঞ্জ সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোছাঃ ফরিদা ইয়াসমিন এর উপস্থিতিতে জব্দকৃত চিংড়ির রেনু পোনা নারায়ণগঞ্জ এর মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD