শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

স্ত্রীকে ফেলে প্রেমিকাকে নিয়ে উধাও স্বামী

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্ত্রীর টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে পরকীয়া প্রেমিকাকে নিয়ে মাসুদ রানা (৩০) নামে এক যুবক উধাও হয়েছেন।

(৮ মার্চ) বুধবার দুপুরে উপজেলার গোয়ালদী গনির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় ভুক্তভোগী মুসলিমা আক্তার বাদী হয়ে বিকেলে সোনারগাঁ থানায় অভিযোগ দিয়েছেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগসূত্রে জানা যায়, তিন বছর আগে উপজেলার বারদী ইউনিয়নের নাগপাড়া এলাকার আবুল হোসেনের মেয়ে মুসলিমা আক্তারের সঙ্গে রংপুরের মিঠাপুকুর লাহরী এলাকার গোলসান মিয়ার ছেলে মাসুদ রানার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর মুসলিমা জানতে পারেন, প্রথম স্ত্রী ও সন্তানের কথা গোপন করে তাকে বিয়ে করেন মাসুদ। দুই স্ত্রী থাকার পরও তিনি কাঁচপুর এলাকার এক সন্তানের জননী এক গৃহবধূর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হন।

বিজ্ঞাপন

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD