বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় পুলিশ সদস্য হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে মামলা ফতুল্লায় জুয়েল আরমান ও দেলু বাহিনীর বিরোধের জেরে প্রাণ গেল নিরীহ গাড়িচালক ইউসুফের! সিদ্ধিরগঞ্জে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ মা ও সন্তান

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মাসদাইরে একটি ভবনের ৬ তলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা এক নারী ও তার সন্তান দগ্ধ হয়েছে।

(১২ মার্চ) রোববার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রনে আনতে মন্ডলপাড়া ও ফতুল্লা স্টেশনের ৬টি ইউনিট কাজ করেছে।

দগ্ধরা হলেন- কুলসুম বেদম (২৫) ও তার ৩ বছরের ছেলে খালিদ। তাদের দুজনকেই শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট এ নেয়া হয়েছে।

বাড়ির কেয়ারটেকার হাশেম বলেন, সন্ধ্যা ৬টার দিকে বিল্ডিং এর নিচেই বসা ছিলাম। হটাৎ বিকট শব্দ শুনতে পাই। বাড়ির পাশ দিয়ে দেখি ৬ তলায় আগুন জ্বলছে। পরে আশেপাশের মানুষ এসে আগুন নিয়ন্ত্রনে আনি। পরে ফায়ার সার্ভিস আসে।

এদিকে, ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন জানান, ঘটনাস্থলে আমাদের মোট ৬টি ইউনিট কাজ করেছে। গ্যাস লিকেজ থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্তের পর বলা যাবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD