শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

ফতুল্লায় অন্তঃসত্ত্বাকে মারধর

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা এলাকা থেকে ভ্রূণ হত্যা মামলার এজাহারভুক্ত আসামিইমান আলীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

(২১ মার্চ) মঙ্গলবার বিকেলে র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি নিশাত তাবাসসুম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ফতুল্লা থানাধীন তল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামি ইমান আলী (৫০) ফতুল্লা থানাধীন তল্লা এলাকার মৃত আনিছুল হকের ছেলে।

সিনিয়র এএসপি নিশাত তাবাসসুম জানান, পাওনা টাকার জন্য ইমান আলী ও তার সহযোগীরা মনতাজের দোকানে যান। এ সময় মনতাজ তাদের ১০ মিনিট অপেক্ষা করতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে মনতাজ ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে দোকানের সামনে হত্যার উদ্দেশে মারধর করেন। পরে গর্ভে থাকা ৭ মাসের ভ্রূণ (নবজাতক) মারা যায়। এ ঘটনায় থানায় মামলা হয়। সে মামলায় ছায়া তদন্ত করে ইমান আলীকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD