মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় পুলিশ সদস্য হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে মামলা ফতুল্লায় জুয়েল আরমান ও দেলু বাহিনীর বিরোধের জেরে প্রাণ গেল নিরীহ গাড়িচালক ইউসুফের! সিদ্ধিরগঞ্জে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিন জন গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ:- দুটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিন যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

শুক্রবার (১৯ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সৈয়দপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি ১২ বোর একনলা বন্দুক, দেশীয় তৈরি একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও দুটি বিদেশি ধারালো সুইচ গিয়ার (ছুরি) উদ্ধার করা হয়েছে।

শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১ এর উপ পরিচালক এ কে এম মুনিরুল আলম।

গ্রেফতাররা হলেন- নারায়ণগঞ্জ জেলার সদর থানার বাড়ীরটেক গ্রামের আ. সামাদের ছেলে মো. সোহেল (৩৩), মুন্সীগঞ্জ সদর থানার পশ্চিম মুক্তারপুর গ্রামের আলী আক্কাসের ছেলে রহিম বাদশা (৩৫) ও একই গ্রামের মো. আলী আকবরের ছেলে মো. প্রভাত হোসেন (৩৫)।

র‌্যাব জানায়, গ্রেফতাররা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ এর উপপরিচালক এ কে এম মুনিরুল আলম জানান, গ্রেফতার সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে মাদক ব্যবসা, চোরাকারবারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দাঙ্গা-হাঙ্গামা ও ছিনতাইসহ নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এসব সন্ত্রাসী কাজের জন্য তারা নিজেদের কাছে অবৈধ অস্ত্র বহন করে থাকেন। এছাড়া নিজেদের এলাকায় আধিপত্য বিস্তারের পাশাপাশি চুক্তিভিত্তিক বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম ও বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছেন তারা।

গ্রেফতারদের মধ্যে মো. সোহেল নারায়ণগঞ্জ সদর মডেল থানার একটি মামলার পলাতক আসামি। অবৈধ অস্ত্র ও গুলিসহ গ্রেফতারের ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনজনকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-১১’র উপ পরিচালক এ কে এম মুনিরুল আলম।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD