বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

চাচার হাতে ভাতিজি ধর্ষণ : চাচা গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের আড়াইহাজরে এক বাকপ্রতিবন্ধী যুবতীকে (২০) ধর্ষণের অভিযোগে আপন চাচাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

(২০ মে) শনিবার আড়াইহাজার উপজেলার পুরিন্দা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত চাচার নাম মনির (৪৫)। সে আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের টেকপাড়া গ্রামের মৃত চানুর ছেলে।

পুলিশ জানায়, প্রতিবন্ধীকে যুবতীকে গত ১৪ এপ্রিল ধর্ষণ করেন তার চাচা মনির। পরে প্রায় একমাস পরে (২০ মে) শনিবার ভিকটিমের মা বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন।

আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এমদাদুল হক তৈয়ব বলেন, বিজ্ঞ আদালতের নির্দেশে বাকপ্রতিবন্ধী আপন ভাতিজীকে ধর্ষণের অভিযোগে চাচা মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে তাকে পুরিন্দা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। রোববার গ্রেপ্তারকৃত চাচাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD