বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

সিদ্ধিরগঞ্জে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

সংবাদ নারায়ণগঞ্জ:- সিদ্ধিরগঞ্জে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

(২৩ যে) বুধবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় দেন।

একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।এ সময় আদালতে আসামিরা উপস্থিত ছিলেন।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন- কাশেম আলীর ছেলে জাহাঙ্গীর, তার স্ত্রী ফাতেমা ও আক্কাস মিস্ত্রীর ছেলে মো. জয়নাল আবেদীন ওরফে জুনু। তারা সবাই সিদ্ধিরগঞ্জের জালকুড়ি খিলপাড়া এলাকার বাসিন্দা।

জানা যায়, ২০১১ সালের ১৬ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার স্থানীয় একটি মসজিদে নামাজ আদায় করে ফেরার পথে সানোয়ার হোসেনের মুখ বেঁধে আসামিরা তুলে নিয়ে যান। একটি ঘরে আটকে রেখে তাকে লাঠি দিয়ে পিটিয়ে, অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন আসামিরা। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন সানোয়ার হোসেন মারা যান।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহিম বলেন, এ ঘটনায় সানোয়ার হোসেনের বাবা মো. নূরুল ইসলাম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। আদালত বিচার কার্যক্রম শেষে রায় ঘোষণা করেছেন। এদিকে এ রায়ে সন্তুষ্ট নিহতের পরিবার।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD