শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

সিদ্ধিরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছোট-বড় ২৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ।

(২৬ জুলাই) বুধবার দুপুর পর্যন্ত উপজেলার কাঁচপুর ব্রিজ ও এর আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়।

বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মো. শহীদুল্লাহ, উপ-পরিচালক মো. ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, অভিযানে ১৮টি পাকা ও আধাপাকা স্থাপনা, পাঁচটি বাঁশের জেটি ও চারটি ড্রেজারের পাইপসহ ২৭টি স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এসময় অবৈধভাবে বিআইডব্লিউটিএর জায়গায় বালু রাখার দায়ে কাঁচপুর ব্রিজ এলাকার মো. হারুন নামের একজনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD