শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

পাথর বোঝাই ট্রাকে ভারতীয় শাড়ি

সংবাদ নারায়ণগঞ্জ:- শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা কয়েক কোটি টাকার অবৈধ পণ্যসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন বিসিজি স্টেশন পাগলা।

(১৭ আগস্ট) হস্পতিবার সকালে জেলার সিদ্ধিরগঞ্জে পাথর বোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে চোরাই পণ্যসহ তাদের গ্রেপ্তার করা হয়।

বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের নারায়ণগঞ্জ পাগলা স্টেশন কামান্ডার লেফটেনেন্ট রুহান মনজুর।

তিনি জানান, সিলেটের সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে বিপুল পরিমান ভারতীয় পণ্য বাংলাদেশে এনে ঢাকার উদ্দেশ্যে সরবরাহ করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের আভিযানিক দল বুধবার মধ্য রাতে সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয়।

তিনি জানান, বৃহস্পতিবার ভোরে পাথার বোঝাই একটি ট্রাকের গতিবিধি সন্দেহ হলে থামিয়ে তল্লাশি করেন কোস্টগার্ড সদস্যরা। এসময় পাথরের আড়াল থেকে বেরিয়ে আসে বিপুল পরিমান ভারতীয় চোরাই শাড়ি, থ্রি পিস, লেহেঙ্গা, প্রসাধনী সামগ্রী ও নেশাজাতীয় সিরাপ। পরে এসব পণ্য আমদানির কোন নথিপত্র দেখাতে না পারায় আটক করা হয় ট্রাকটির চালক ও হেলপারকে।

কোস্টগার্ডের স্টেশন কমান্ডার বলেন, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে নিজেদের আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য বলে স্বীকার করেছে। পাথর সরবরাহের আড়ালে তারা চোরাই পথে বিভিন্ন প্রকার বিদেশী পণ্য বাংলাদেশে নিয়ে আসতো। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধিন রয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD