বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেফতার ৬

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইনসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

(২১ আগস্ট) সোমবার ভোরে থেকে বেলা ১১টা পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার ইয়াবা ও ৩ হাজার হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মজিবর রহমান, বিল্লাল, আক্তার ওরফে কনক আক্তার, রিয়েল, আ. জলিল ও বাবু। তারা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে থেকে বেলা ১১টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের মিজমিজি ও শুমিলপাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার ইয়াবা ও ৩ হাজার হেরোইন উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, বিশাল একটি চক্র রয়েছে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায়। এ চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD