বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন 

টিকটকে প্রাণ নিল কিশোরের

সংবাদ নারায়ণগঞ্জ:-নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাস্তায় টিকটক করতে গিয়ে অটোরিকশার ধাক্কায় নুর মোহাম্মদ নামে এক কিশোর নিহত হয়েছে।

(৩ সেপ্টেম্বর) রোববার রাতে কর্নগোপ-গন্ধর্বপুর রাস্তার কর্নগোপ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুর মোহাম্মদ সিলেটের এয়ারপোর্ট এলাকার বড়ৈকান্দি গ্রামের হারেছ মিয়ার ছেলে। সে উপজেলার কর্নগোপ এলাকার একটি স্পিনিং মিলের শ্রমিক ছিল।

স্থানীয়রা জানান, রোববার রাত ১০টার দিকে কারখানায় ডিউটি শেষ করে কর্নগোপ-গন্ধর্বপুর রাস্তার কর্নগোপ এলাকায় রাস্তায় টিকটক করছিল নুর মোহাম্মদ। এ সময় অসাবধানতাবশত মাঝ রাস্তায় চলে এলে একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। পরে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD