শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলা, বিএনপির তিন নেতা গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলার অভিযোগে মহানগর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

(১৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

কারাগারে যাওয়া তিনজন হলেন- নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা রাফিউদ্দিন রিয়াদ, স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেন ও আব্দুর রশিদ।

জেলা ডিবি পুলিশের এসআই আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ জুলাই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দলীয় কর্মসূচি থেকে পুলিশের ওপর হামলা করে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

ঐ ঘটনায় ২৩ জনের নাম উল্লেখসহ ৪২৩ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। মামলায় সরকারি কাজে বাধা দেওয়া, হত্যার লক্ষ্যে হামলা ও গুরুতর জখম করার অভিযোগ আনা হয়।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD